১৬ মার্চ, ২০১১

ফিরে গেছে রাজনন্দিনী


১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১১

দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ,
নোনাধরা দেয়াল ঝুলকালির ছাত স্যাঁতসেঁতে
মেঝে বিরান মরুভূমি
জানা কথা,রাজনন্দিনীর কোমল পেলব শরীর
উৎসে ফিরবে-ফিরেছে।

জীবনের কণ্টক পথে খালি-পা দাঁড়িয়ে শতবার
বলেছি চোখে চোখ রেখে
ভালবাসা মানে চোখ বাঁধা ষাঁড়,উন্মত্ত ছোঁটে
হয় মারে নয় মরে
হয় জ্বালায় নয়তো জ্বলে ধিকি ধিকি জ্বলে
পুড়ে পুড়ে খাঁক হয়
অশুচি দেহ সন্দেহবাতিক মন জোস্নাভেজা রাত
আর দক্ষিণা বাতাস

ভালবাসবে অথচ জ্বলবে না তা কি হয়?
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে

দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ
চুলের ক্লিপ ভাঙ্গা চূড়ি দলা করা ফুল নিভে যাওয়া
লোবান কাঠি তিন প্রহরের সৌরভ
শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব
শুধু তুমি চলে গেছ
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ.......





লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনন্দিনী ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৫০



  • ২৮ টি মন্তব্য
  • ২৯৫ বার পঠিত,
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৭
লেখক বলেছেন: থ্যাংকস বিমা।


২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২০
নুশেরা বলেছেন: থাম্বস আপ!

কেমন আছেন এখন, মনজুরুল ভাই?

[বানানটা অশুচি হবে বোধহয়...]

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৬
লেখক বলেছেন:
ঠিক।আমার ভগ্নির চোখ থেকে কিচ্ছুটি লুকোনোর উপায় নেই !!
'এখন কেমন আছেন' মানে কি ? আমি কি হাসপাতালে ছিলাম ?

ভাল আছি তো সেই কবে থেকে.....কী ভিষণ 'ভাল' তা যদি এসে দেখতে....


৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২১
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
লেখক বলেছেন: একটা ফালতু কবিতা 'অনেক সুন্দর' হয় কি করে ?


৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৪
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮
লেখক বলেছেন: জাগিয়া দেখিয়াছে ভাইটু....


৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালবাসবে অথচ জ্বলবে না তা কি হয়?
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে............
অসাধারন/
খুব ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা ।

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
লেখক বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য।শুভেচ্ছা জানবেন।


৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৯
নুশেরা বলেছেন: বেশ কিছুদিন ধরেই তো দেখছিলাম না, বললেন ভাল লাগছেনা, মাথার যন্ত্রণা... তাই অসুস্থতার আশঙ্কাটাই মনে এসেছিল। কন্যারা ভাল আছে তো?

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪০
লেখক বলেছেন: আমার ব্লগের চান্দির উপর "আই ডি" আছে। আগামী কাল রাত ৩/৪টার দিকে একটা হিট ক'র পারলে।ম্যাসেন্জারে কথা হবে।


৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩০
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
লেখক বলেছেন: আজ ব্লগে টেকি প্রবলেম।ফায়ারফক্স ব্যবহারকারীরা + - দিতে পারছে না।

মেয়েরা ভাল। শ্রুতি ছড়া লিখেছে....দারুন!


৮. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
নুশেরা বলেছেন: শ্রুতি ছড়া লিখেছে কোথায়? পত্রিকার জন্য? এখানে দিয়ে দিন না, ওর একটা ছবিসহ

১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪
লেখক বলেছেন: কাল অথবা পরশু দেব। আগেও লিখেছিল,ভোকা আর সমকালে ছাপা হয়েছিল।


৯. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মনজুরুল ভাই, কেন জানি অতটা ভালো লাগে নাই। হয়তো আমার রুচির অপরিপক্কতা। তবে এখানে আপনার লেখনীর ধার কম লেগেছে একটু। খুব বেশি বিবৃত লেখার মাঝে কথাগুলো। আশা করি আমার কথায় গোস্বা হবেন না!:)

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
লেখক বলেছেন: আপনি ঠিক ধরেছেন। 'ধার' 'ভার' দুটোর কোনটাই নেই এই হতচ্ছাড়া লেখাটাতে !

লেখাটাকে 'হতচ্ছাড়া' বলছি ! আশা করি বুঝতে পেরেছেন।


১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬
লেখক বলেছেন: ধন্যবাদ চিটিপু।


১১. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
তারার হাসি বলেছেন: আপনার ভাষায় ফালতু কবিতায় চারটি প্রশ্ন ছিল, প্রশ্নগুলি আমার কাছে অনেক ভাল লেগেছে।

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
লেখক বলেছেন:

সরি।
কি জানি, এর মধ্যে ভাললাগার কি আছে.......


১২. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
সত্যান্বেষী বলেছেন:
`শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব'

কথাগুলো কখনোই বলা হয়ে উঠে না। ঠিক যেমন এই ফেরারী রোদ যার সবটুকু উত্তাপ শরীরে কখনোই ভরে নেয়া হয় না। অথবা একটি শিশু যার সবগুলো ফুল্ল হাসির কেবল কয়েকটাই দেখা হয়। বাকীগুলো ভেসে যায় প্রবাহমান সময়ধারায়।

১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
লেখক বলেছেন: আপনার ভারি, অদ্ভুত সুন্দর মন্তব্যের উত্তর দেয়ার জন্য লগইন করতে হলো।"ফেরারী রোদ" নিয়ে একটা লেখা আছে। পেপার ফর্মে।টাইপ করার আলসেমিতে প্রকাশ হচ্ছে না।

বাই দ্য ওয়ে...আপনি সচলে লেখেন । কি নিকে ?সমস্যা থাকলে ইগনোর করবেন।

ধন্যবাদ।


১৩. ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
সত্যান্বেষী বলেছেন: আমি সচলে লিখি না। 'মানুষের পৃথিবী' নিকে সামহোয়ারেই লিখতাম। নিকটি ব্যান্ড হওয়ার পর এই নিক নিয়েছি। পরবর্তি নিকটিও আমি ভেবে রেখেছি।

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
লেখক বলেছেন:

ক'দিন আগে আপনার প্রফাইলের এই বিমূর্ত ছবিটা সচলে দেখলাম।সম্ভবত আপনার আগের নিকে একটা মাছের স্কেচ ছিল।


১৪. ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
সত্যান্বেষী বলেছেন: @লেখক:

আপনার ছবি/পেইন্টিং সিলেকশন দুর্দান্ত। ভ্যানগগের স্টারি নাইট দেখার পর সম্ভবত রাতের আকাশকে আমি আর আগের মতো দেখতে পারি না। সেখানে আমি তারা আলো আর কালোর তোলপাড় ঝড় দেখি। ব্যপক ঢেউ দেখি আকাশে। আমার দৃষ্টি ইন্দ্রিয় চিরকালের জন্য একটি পরিবর্তন প্রাপ্ত হয়। আপনার ছবি/পেইন্টিং সিলেকশন দুর্দান্ত।

১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
লেখক বলেছেন:

দালির কিছু দুর্দান্ত ছবি আছে।অশ্লীলতার ভয়ে এ্যাড করা যায় না! কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে...ভ্যান গগ শুধু চিত্রকর হিসেবেই নয়,মানুষ হিসেবেও আমার শ্রদ্ধাভাজন।

ধন্যবাদ গভীর ভাবনার জন্য।
মাঝে মাঝে পৃথিবীটা আসলেই সুন্দর মনে হয়..........

বিদায় বন্ধু ভাল থেকো



০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:১০

পোড়ামাটি রঙের গরিব সার্ট খয়েরি জুতো
অসুস্থ ব্যাগ পরিপাটি দেহের খোলসে বিধ্বস্থ মন
শতেক মাইল স্মৃতি ছোট্ট কৌটোয় সযত্নে রাখা
সুগন্ধি ভালবাসা রাঙতা মোড়া নদীভাঙ্গা প্রেম
এসব নিয়ে দাঁড়াতে হয় উঁচু পাটাতনে শেষ বার
ঠাঁয় দাঁড়ানো সময়ের গাড়ি ছেড়ে যাবে এখনি

কত দিন, চার দিন চার মাস চার বছর অথবা
আজন্ম কিংবা জন্ম জন্মান্তর কেউ কি জানে তা ?
শেষ বার তাকাতে হয় পেছনে উচ্ছল শত মুখ
কান্ত অবসন্ন চোখ পলকে ঘুরে আসে খালি হাতে
ধুলো ধোঁয়া পেট্রোলের গন্ধ ছাঁপিয়ে কার যেন
ভেজা চুলের সোঁদা গন্ধ তখনো ঝরছে জল
পবিত্র স্নান সেরে সে কি দাঁড়িয়েছে কোলাহলে?

দ্রুত সময় খেয়ে নিচ্ছে সর্বগ্রাসী মহাকাল
শেষ বেলা শেষ দেখা শেষ কথা আরো কত কথা
পলক ফেলে দেখি কেউ নেই শুধু আমি আর তুমি
সকল কথারা ধর্মঘট ডেকে বসে ঠোঁটেরা অভিমানি
সাঁই সাঁই করে ছুটে চলে যায় বরাদ্দ সময় আমাদের
পোড়ামাটি রঙের গরিব সার্টে তোমার কম্পিত হাত
খয়েরি জুতো মাটি খুঁড়ে চলে তখনো কথারা ধর্মঘটে
মাঝে মাঝে এমন হয় ভেঙে যাওয়া ঘুম আর আসে না
প্রায়ঃশই এমন হয় ঠোঁটের পেছনে অজস্র কথারা
পেছনেই থেকে যায় এপারে আসে না আসেই না
শেষে বহু কষ্টে পাথর সরিয়ে দম আটকে কথাদের
ভিড় থেকে একটি কথাই শুধু বলা যায়......বিদায় বন্ধু ভাল থেকো।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শুভ বিদায় ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৯



  • ২৮ টি মন্তব্য
  • ২৯৫ বার পঠিত,
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে
১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:১৯
একরামুল হক শামীম বলেছেন:
শেষে বহু কষ্টে পাথর সরিয়ে দম আটকে কথাদের
ভিড় থেকে একটি কথাই শুধু বলা যায়......বিদায় বন্ধু ভাল থেকো।

দারুন কিছু অনুভুতির একসাথে পথচলা......

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
লেখক বলেছেন: ৫দিন পরে থ্যাংস !


২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
ইয়াহইয়া ফজল বলেছেন: সুগন্ধি ভালবাসা রাঙতা মোড়া নদীভাঙ্গা প্রেম
এসব নিয়ে দাঁড়াতে হয় উঁচু পাটাতনে শেষ বার
ঠাঁয় দাঁড়ানো সময়ের গাড়ি ছেড়ে যাবে এখন..

মাইরে। কি চমৎকার। খুব ভালো লেগেছে... খুব।
শুরু থেকে শেষ অব্দি।
ধন্যবাদ ক্ষণিকের বদলে দেয় অনুভূতির জন্য।


০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
লেখক বলেছেন: ধন্যবাদ। ওই দিন নেট বেঈমানী করেছিল,উত্তর দিতে পারিনি।


০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:৫২
লেখক বলেছেন: আসলেই প্রস্থান করতে হচ্ছে.............


৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৩:০৯
তারার হাসি বলেছেন:
গ্রাম্য পথে পদচিহ্ন নেই । গোঠে গরু
নেই কোনো, রাখাল উধাও, রুক্ষ সরু
আল খাঁ খাঁ, পথপার্শ্বে বৃক্ষেরা নির্বাক
নয় রৌদ্রে চতুর্দিকে, স্পন্দমান কাক, শুধু কাক।

আমার খুব প্রিয় একজন বন্ধু হারিয়ে গিয়েছে এমন করে, এখন কাকও নেই।

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
লেখক বলেছেন: এত হৃদয়স্পর্শী কথামালার উত্তরে কী বলা যায় ? নির্বাক।


০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
লেখক বলেছেন: অগত্যা


১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
লেখক বলেছেন: 'হুমম' এর জন্য থ্যাংকস


১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
লেখক বলেছেন: আপনিও হুমম? বেশ................


১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
লেখক বলেছেন: ফিরলাম।পরিপূর্ণ নয়।শুধু দশ আঙ্গুল আর চোখ ফিরল।মনটা এখনো নিখোঁজ।


১১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
নিবিড় বলেছেন: প্রায়ঃশই এমন হয় ঠোঁটের পেছনে অজস্র কথারা
পেছনেই থেকে যায় এপারে আসে না আসেই না
শেষে বহু কষ্টে পাথর সরিয়ে দম আটকে কথাদের
ভিড় থেকে একটি কথাই শুধু বলা যায়......বিদায় বন্ধু ভাল থেকো।

দারুন হয়েছে!!

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫১
লেখক বলেছেন: "দারুন হয়েছে"!! কথাটা কষ্ট করে লিখেছেন তাতেই দারুন লাগল !!!


২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
লেখক বলেছেন: লেখারা ধর্মঘট ডেকেছে !


১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৫
লেখক বলেছেন:
স্টক শেষ ! বহু কষ্টে একটা ছোট্ট লেখা খানিক পরে আলোর মুখ দেখতে পারে.....


১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
লেখক বলেছেন: ভাল, ফারুক।মা'কে নিয়ে দিনাজপুর যেতে হয়েছিল।ভেবেছিলাম এই অবসরে ব্লগোস্ফিয়ারের সাথে সম্পর্ক চুকিয়ে দেব.....হলো না ! আবার এসে অর্থহীন লেখালেখি শুরু করে দিলাম !

ভাল থাকবেন।


১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬
লেখক বলেছেন:
বাড়িতে কি এখনো নেট নেই ? সময় করে ফোন দেব। খুলনা গেলে বলে যাবেন ।